অস্কার মধ্যাহ্নভোজে তারার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে এদিন কিছু তারকা-সংকট দেখা দিলেও দিতে পারে। গত সোমবার যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস হোটেলে যে বসেছিল তারার মেলা। এবারের অস্কারে মনোনয়ন পাওয়া তারকারা এদিন মিলিত হয়েছিলেন মধাহ্নভোজে। সবমিলে সংখ্যাটা ১৫০ জনের বেশি। এসেছিল সব বিভাগ মিলিয়ে মনোনয়ন পাওয়া ২৪ জন নায়িকাও। পোশাকে, অলংকারে, সৌন্দর্যে এঁরাই আলো ছড়িয়েছেন সবচেয়ে বেশি।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিবছরই আয়োজন করে এমন মধ্যাহ্নভোজের; যেটি শেষ পর্যন্ত হয়ে ওঠে মিলনমেলা। এই অনুষ্ঠানে সবচেয়ে বেশিবার এসেছেন নিশ্চয়ই মেরিল স্ট্রিপ। এ নিয়ে যে ১৮ বারের মতো পেলেন অস্কার মনোনয়ন! ছিলেন ষষ্ঠবারের মতো মনোনয়ন পাওয়া কেট ব্ল্যানচেটও, এবার অনেকেই যাঁর হাতে দেখতে পাচ্ছেন পুরস্কারটি। তবে এই মনোনীত তারাকাদের মধ্যে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি কারা হাসছেন, সেটা জানা যাবে ২ মার্চ। এপি।