অস্কার মনোনয়নে ‘অ্যাভাটার’ ও ‘হার্ট লকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু প্রতীক্ষিত অস্কার মনোনয়ন ঘোষণা করা হলো। এ বছর নয়টি শাখায় মনোনয়ন পেয়ে একাডেমি অ্যাওয়ার্ডসের তালিকায় একসঙ্গে শীর্ষে রয়েছে দুটি ছবি। একটি হচ্ছে বিশাল বাজেটের কল্পবিজ্ঞান ছবি অ্যাভাটার, অন্যটি দ্য হার্ট লকার। এখানে মজার ব্যাপারটি হচ্ছে, সেরা পরিচালকের পুরস্কারের জন্য অ্যাভাটার ছবির পরিচালক জেমস ক্যামেরনের প্রতিদ্বন্দ্বিতা হবে হার্ট লকার ছবির পরিচালক তাঁর সাবেক স্ত্রী ক্যাথরিন বিগেলোর সঙ্গে। সেরা মনোনয়ন পাওয়া অন্য চারটি ছবি হচ্ছে আপ ইন দ্য এয়ার, দ্য ব্লাইন্ড সাইড, প্রেশাস ও ডিস্ট্রিক্ট নাইন। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন জর্জ ক্লুনি (আপ ইন দ্য এয়ার), জেফ ব্রিজেস (ক্রেজি হার্ট ), জেরেমি রেনার (দ্য হার্ট লকার) ও মরগ্যান ফ্রিম্যান (ইনভিক্টাস)। সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন স্যান্ড্রা বুলক (দ্য ব্লাইন্ড সাইড), ক্যারি মুলিগান (অ্যান এডুকেশন), গ্যাবুরি সিডিবে (প্রেশাস), পেনেলোপে ক্রুজ (নাইন), ভেরা ফারমিগা (আপ ইন দ্য এয়ার)। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা ছবির মনোনয়ন পেয়েছে শিশুশ্রম নিয়ে নির্মিত যুক্তরাষ্ট্রের পরিচালক গ্রেগ হেলভির হিন্দি ছবি কাভি। বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে জার্মানির দ্য হোয়াইট রিবন, ইসরায়েলের আজামি ও পেরুর দ্য মিল্ক অব সরো। ৭ মার্চ এই পুরস্কার ঘোষণা করা হবে। ওয়েবসাইট।