অস্কার-মূর্তি খোয়াতে বসেছিলেন কলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের আনন্দে পানাহারটা বুঝি একটু বেশিই করে ফেলেছিলেন অভিনেতা কলিন ফার্থ। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। অস্কারের নৈশভোজ ও জম্পেশ পার্টি শেষে ঢুকেছিলেন শৌচাগারে। অস্কার পুরস্কার হিসেবে পাওয়া মূর্তিটা সঙ্গেই ছিল। সেখান থেকে বেরিয়ে টলতে টলতে হলরুমের দিকে এগোচ্ছিলেন। মূর্তিটা যে সঙ্গে নেই, সেদিকে হুঁশ নেই। সংবিৎ ফেরা মাত্র দেখলেন, শৌচাগারের জিম্মাদার তাঁকে ডাকছে। কলিন তাকিয়ে দেখেন, বর্ষসেরা অভিনেতার জন্য ঘণ্টা দুই আগে পাওয়া অস্কার-মূর্তিটা ছেলেটার হাতে। জিম্মাদার মুচকি হেসে বলল, ‘আরেকটু হলেই অস্কারটা খোয়া গিয়েছিল আর কি!’ ওয়েবসাইট।