অস্কার মূর্তি ‘হাসপাতালে’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য কিং স্পিচ ছবির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা জম্পেশ এক পার্টিতে মেতে উঠেছিলেন সেদিন। ছবির সহকারী প্রযোজক সিমন ইগানও এসেছিলেন সেই পার্টিতে। সঙ্গে ছিল তাঁর ১৫ মাস বয়সী মেয়ে লারা ইগান ও সেরা ছবির জন্য অস্কার পাওয়া মূর্তিটি। বাপ-মেয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন। মূর্তিটি ছিল মেয়ের হাতে। হঠাৎ সশব্দে আছড়ে পড়ে মেঝেতে। সবিস্ময়ে সবাই দেখেন মূর্তিটি মেঝেতে পড়ে খান খান হয়ে গেছে। অসাবধানে লারার হাত থেকে পড়ে গেছে সেটি। সিমন ইগান তক্ষুনি ফোন করেন একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সে। কিছুক্ষণের মধ্যে লোকজন এসে মূর্তিটি ‘অস্কার হাসপাতালে’ নিয়ে যায়। ১৫ মিনিটের মাথায় সেটি মেরামত করে ফিরিয়েও দিয়ে যায়। ‘এর পর থেকে মেয়ে আমার ভয়ে মূর্তিটির ধারেকাছে ঘেঁষে না।’ বললেন সহকারী প্রযোজক সিমন ইগান। ওয়েবসাইট।