অস্কার সংগ্রহশালায় সূর্য সেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতাসংগ্রামী মাস্টারদা সূর্য সেনকে নিয়ে পরিচালক আশুতোষ গোয়ারিকর তৈরি করেছেন হিন্দি ছবি খেলে হাম জি জান সে। এই ছবির চিত্রনাট্য এবার ঠাঁই পেতে চলেছে যুক্তরাষ্ট্রের অস্কার লাইব্রেরি বা একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের সংগ্রহশালায়। এরই মধ্যে ওই সংগ্রহশালা থেকে চাওয়া হয়েছে ছবির চিত্রনাট্য। তাতে বলা হয়েছে, গবেষণার জন্য এই চিত্রনাট্য রাখা হবে একাডেমির সংগ্রহশালায়।খেলে হাম জি জান সে ছবিটি তৈরি হয়েছে মানিনী চট্টোপাধ্যায়ের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ওপর লেখা বই ডু অ্যান্ড ডাই-দ্য চিটাগাং আপরাইজিং অবলম্বনে। ছবিতে সূর্য সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন।