অস্কার 'খেলনা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

অস্কার কি খেলাধুলা করার জিনিস? মোটেও না। কিন্তু কান চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে কেট ব্ল্যানচেট বললেন সে কথাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একাধিকবারের অস্কারজয়ী এই অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বাচ্চারা অস্কার নিয়ে খেলতে খুব পছন্দ করে। হাসতে হাসতে কেট ব্ল্যানচেট অবশ্য রসিকতা করেছেন কি না, সেটা বোঝা যায়নি। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই হলিউড অভিনেত্রী কান উৎসবে এসেছেন, তাঁর কণ্ঠ দেওয়া অ্যানিমেশন ছবি হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টুর প্রচারণায় অংশ নিতে।