অস্কারে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নিয়ে তিনবার অস্কার মনোনয়ন পেলেন হাভিয়ের বারদেম। তবে এবার মনোনয়ন পাওয়াটা অন্য রকম গুরুত্ব বহন করে বলে মনে করেন তিনি। বিউটিফুল ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ‘পুরোপুরি স্প্যানিশ ভাষায় অভিনয় করে এবারই প্রথম কোনো অভিনেতা অস্কার মনোনয়ন পেল,’ বলেছেন বারদেম। বিউটিফুল স্প্যানিশ ভাষায় নির্মিত চলচ্চিত্র হয়েও সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছে। এই বিভাগে অন্য প্রতিযোগীরা হলেন: জেমস ফ্র্যাংকো (ওয়ান হান্ড্রেড টুয়েন্টি এইট আওয়ারস), জেসি আইজেনবার্গ (সোশ্যাল নেটওয়ার্ক), জেফ ব্রিজেস (ট্রু গ্রিট) ও কলিন ফার্থ (দ্য কিংস স্পিচ)। ওয়েবসাইট।