২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে ৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর্দা উঠতে যাচ্ছে। ওই দিন ফয়সালা হয়ে যাবে গত বছরের সেরা ছবি, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী কারা। তার আগে এবারের অস্কারের জন্য মনোনয়ন পাওয়া ছবি ও অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক।১২টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষ স্থানে আছে দ্য কিংস স্পিচ ছবিটি। সেরা ছবি, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ সহ-অভিনেতা ও অভিনেত্রী বিভাগের মতো গুরুত্বপূর্ণ মনোনয়নগুলো বাগিয়ে নিয়েছে ছবিটি। ছবিতে রাজা ষষ্ঠ জর্জের নামভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন কলিন ফার্থ। সঙ্গে সেরা সহ-অভিনেতা ও অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জিওফ্রে রাশ ও হেলেনা বনহ্যাম কার্টার। ১০টি বিভাগে মনোনয়ন পেয়ে ওয়েস্টার্ন রিমেক ছবি ট্রু গ্রিট দ্বিতীয়, দ্য সোশ্যাল নেটওয়ার্ক ও ইনসেপশন আটটি বিভাগে মনোনয়ন পেয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে। সেরা অভিনেতা হিসেবে দ্য কিংস স্পিচ-এর কলিন ফার্থের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন জেসি ইসেনবার্গ (দ্য সোশ্যাল নেটওয়ার্ক), জেমস ফ্রাঙ্কো (১২৭ আউয়ারস), হাভিয়ার বারদেম (বিউটিফুল) ও জেফ ব্রিজস (ট্রু গ্রিট)। আর সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (দ্য কিডস আর অল রাইট), নিকোল কিডম্যান (ৎবিট হোল), জেনিফার লরেন্স (উইন্টারস বোন), নাটালি পোর্টম্যান (ব্ল্যাক সোয়ান) ও মাইকেল উইলিয়ামস (ব্লু ভ্যানু)। অস্কারের জন্য এবার দুটি বিভাগে মনোনয়ন পেলেন এ আর রহমান। একটি মনোনয়ন পেয়েছেন সেই স্লামডগ মিলিয়নিয়ার ছবির পরিচালক ড্যানি বয়েলের নতুন ছবি ১২৭ আওয়ারস-এ মৌলিক সুর ও সাউন্ড ট্র্যাকের জন্য, আর অন্যটি পেয়েছেন সংগীত বিভাগে ব্রিটিশ গায়ক ডিডোর সঙ্গে ‘ইফ আই রাইজ’ গানের জন্য। ওয়েবসাইট।