অস্কারে গাইবেন এ আর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃসংবাদ আর সুসংবাদের আর যা-ই হোক, একটা জায়গায় মিল আছে অন্তত। যখন আসতে থাকে, তখন একের পর এক আসতেই থাকে। এই যেমন প্রখ্যাত সুরস্রষ্টা এ আর রহমান। বছর দুই আগে অস্কার পেলেন। এবারও দুটি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছেন। নতুন খবর হলো, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছেন ভারতীয় এই সংগীতপরিচালক। পপতারকা ফ্লোরেন্স ওয়েলশের সঙ্গে মঞ্চে গাইবেন এ আর রহমান। অস্কারের আসরে গান করার সুযোগ পাওয়া যে সম্মানজনক, সেটা বলার অপেক্ষা রাখে না। ওয়েবসাইট।