অস্কারে গাইবেন সেলিন ডিওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর মায়াবী কণ্ঠের জাদুতে এত দিন মাতিয়েছেন লাস ভেগাসের দর্শক-শ্রোতাদের; এখন মাতাবেন অস্কারে আসা তারকা, শিল্পী ও দর্শকদের। আর কয়েক দিন পরই কোডাক থিয়েটারে সিনেমা দুনিয়ার সবচেয়ে জমকালো ও মর্যাদার আসর অস্কারের পর্দা উঠবে। সেই আসরে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন সেলিন ডিওন। টাইটানিক ছবিতে ‘মাই হার্ট উইল গো অন’ গানটি গেয়ে সবার নজর কেড়েছিলেন। এবার দেখা যাক, কোন গান গেয়ে ভক্তদের মন মাতান সেলিন ডিওন। মাস চারেক আগে এই শিল্পী দুটি যমজ শিশুর জন্ম দিয়েছেন। ওয়েবসাইট।