অস্কারে নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার প্রতিযোগিতায় এবারই প্রথম মনোনয়ন পাওয়া ছবির একজন প্রযোজককে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করা হলো। একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের এই সিদ্ধান্তের কারণে ৭ মার্চ অস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না দ্য হার্ট লকার ছবির প্রযোজক নিকোলাস কার্টিয়ের। তাঁর বিরুদ্ধে অভিযোগটাও গুরুতর। ‘হার্ট লকারকে ভোট দিন, কোনো ৫০০ মিলিয়ন ডলারের ছবিকে নয়’—এমন অনুরোধ করে একাডেমির কয়েকজন সদস্যকে ই-মেইল করেছেন তিনি। ৫০০ মিলিয়ন ডলারের ছবি বলতে তিনি অ্যাভাটারকেই বুঝিয়েছেন। দুটি ছবিই এবার নয়টি করে মনোনয়ন পেয়েছে। কার্টিয়ের অস্কার জিতলে তা পরে তাঁকে পৌঁছে দেওয়া হবে। তবে ছবির অন্য প্রযোজক, শিল্পী ও কলাকুশলীদের অনুষ্ঠানে অংশ নিতে বাধা নেই।