অস্কারে পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যানিয়েল ডে লুইস এবার অস্কার জিতেছেন লিংকন ছবির জন্য। তবে তাঁর পুরোনো ছবির নির্মাতারা ধন্যবাদ জানাতেই পারেন লিংকন ছবির নির্মাতা ও প্রযোজককে। কারণ, ড্যানিয়েল ডে লুইসের অভিনীত ছবিগুলোরও চাহিদা বেড়ে গেছে এখন। ড্যানিয়েল অভিনীত দেয়ার উইল বি ব্লাড ছবির চাহিদা বেড়েছে ৩০০ শতাংশ। এ তথ্য দিয়েছে ডিভিডি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান লাভ ফিল্ম। এই ছবির জন্য অস্কার জিতেছিলেন তিনি। এএনআই।