অস্কারে প্রতিদ্বন্দ্বী ৬৫টি দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এবার ৬৫টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার বা অস্কার মনোনয়ন পেতে পৃথিবীর ৬৫টি দেশ থেকে ছবি জমা পড়েছে। এর মধ্যে এবারই প্রথম ছবি জমা দিল ইথিওপিয়া ও গ্রিনল্যান্ড। এবার কানাডা ও থাইল্যান্ডের দুটি ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। কানাডার ছবি ইনসেনডাইজ সম্প্রতি টরন্টো চলচ্চিত্র উৎসব মাত করেছে। আর থাইল্যান্ডের ছবি আঙ্কল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস জিতেছিল স্বর্ণপাম।এদিকে ২০১২ সালের ৮৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের দিনক্ষণ এগিয়ে আনা হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু গত বুধবার দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে অস্কার অনুষ্ঠান হয় প্রতিবছর ফেব্রুয়ারির শেষ রোববার। ২০১২ সালেও এর কোনো ব্যত্যয় ঘটবে না। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি অস্কার অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে। ওয়েবসাইট।