অস্কারে ম্যান্ডেলার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতার প্রতীক নেলসন ম্যান্ডেলাকে নিয়ে বানানো হয়েছিল ছবি ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম। সেই ছবিতে ‘অর্ডিনারি লাভ’ শিরোনামে একটি গান গেয়েছে ইউটু। আইরিশ ব্যান্ডের এই গান এবারের অস্কারে পেয়েছে মনোনয়ন। শুধু তা-ই নয়, ২ মার্চের অস্কার অনুষ্ঠানে গানটি ইউটু পরিবেশনও করবে। দর্শকসারিতে বসে গানটি উপভোগ করবেন ম্যান্ডেলার মেয়ে জিন্দজি ও জেনানি।
রোবেন দ্বীপে নির্বাসিত থাকার সময় ম্যান্ডেলা ও তাঁর স্ত্রী উইনির মধ্যে আবেগময় যেসব চিঠির আদান-প্রদান হয়েছিল, সেই চিঠিগুলো অবলম্বনে তৈরি হয়েছে ‘অর্ডিনারি লাভ’ গানটি। টিএনএন।