অস্কারে যাচ্ছে ‘বরফি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বরের ১৪ তারিখে মুক্তি পেয়েছে বরফি। বক্স অফিসে দুর্দান্ত রেকর্ড—পয়লা সপ্তাহেই উঠে এসেছে ৫৮ দশমিক ৬ কোটি রুপি। তার থেকেও বড় খবর, অস্কারে যাচ্ছে অনুরাগ বসুর এই ছবিটি। অস্কারে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে সেরা হওয়ার লড়াইয়ে লড়বে বরফি। অস্কারে যাওয়ার আগে অবশ্য বলিউডে বেশ জমজমাট এক লড়াই হয়ে গেছে। ১৯টি ছবিকে পেছনে ফেলে অস্কারের টিকিট পেয়েছে রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও ইলিয়েনা ডি-ক্রুজের ছবিটি। রণবীর তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, ‘খুব ভালো লাগছে। তবে এখনো অনেক পথ বাকি। অস্কার এখন মনোনয়ন-তালিকার জন্য সেরা পাঁচটি ছবি বাছাই করবে। আশা করি, আমরা নির্বাচিত হব।’ প্রিয়াঙ্কাও দেশের বাইরে থেকে উচ্ছ্বাস প্রকাশ করলেন টুইট করে। এনডিটিভি।