অস্কারে ‘পিপলি লাইভ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য ভারত থেকে মনোনীত হয়েছে আমির খানের হিন্দি ছবি পিপলি লাইভ। ছবিটি পরিচালনা করেছেন অনুশা রিজভি। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার মহাসচিব সুপ্রাণ সেন গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, অস্কারে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য প্রাথমিক পর্বে মোট ২৭টি ছবির কথা ভাবা হয়। পরে আমির খানের পিপলি লাইভ ছবিটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।