অস্কারের আরেকটি ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যানেট প্যাটারসনের ছবির পরিবর্তে জ্যান চ্যাপম্যানের ছবি ব্যবহার করা হয়েছে
জ্যানেট প্যাটারসনের ছবির পরিবর্তে জ্যান চ্যাপম্যানের ছবি ব্যবহার করা হয়েছে

শুধু কি শ্রেষ্ঠ ছবির নাম ঘোষণায় ভুল হয়েছিল অস্কারে? শুধু কি মুনলাইট-এর বদলে ভুল করে বলা হয়েছিল লা লা ল্যান্ড-এর নাম? না। আরও একটি ভুল যে হয়েছে, তা মনে হচ্ছে আড়ালে পড়ে যাচ্ছে। এটা আবার যেনতেন ভুল না। একজন জলজ্যান্ত মানুষকে মেরেই ফেলা হয়েছে!

অস্কার অনুষ্ঠানের বিশেষ অংশ ‘ইন মেমোরিয়াম’-এ চলচ্চিত্রের প্রয়াত ব্যক্তিদের সম্মান জানানো হয়। সেই তালিকায় ছিল কস্টিউম ডিজাইনার জ্যানেট প্যাটারসনের নাম। ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের অক্টোবরে মারা যান তিনি। কিন্তু তাঁর ছবির পরিবর্তে ভুল করে ব্যবহার করা হয় অস্ট্রেলিয়ান চলচ্চিত্র প্রযোজক জ্যান চ্যাপম্যানের ছবি। অস্ট্রেলিয়াবাসীর অনেকেই লক্ষ করেছেন ভুলটা। সামাজিক যোগাযোগমাধ্যমে ততক্ষণে প্রচার করে দিয়েছেন তাঁরা। অস্কার অনুষ্ঠান শেষে চ্যাপম্যান নিজেই ভ্যারাইটিকে লিখেছেন, ‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি আর প্রযোজনায় সক্রিয় আছি।’ দ্য ওয়াশিংটন পোস্ট।