অস্কারের উপস্থাপক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে ফেব্রুয়ারিতে অস্কারের আসরে উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন অভিনেতা জেমস ফ্রাঙ্কো ও অভিনেত্রী অ্যান হ্যাথঅ্যাওয়ে। অস্কার আয়োজকেরা জানিয়েছেন, আগামী প্রজন্মের হলিউড আইকন হিসেবে সম্ভাবনাময় এই দুই তারকার কাঁধে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাথঅ্যাওয়ে ২০০৮ সালে র্যাচেল গেটিং ম্যারেড ছবির জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন। আর স্পাইডারম্যান ছবির হ্যারি ওসবোর্ন চরিত্রে অভিনয় করে অভিনেতা জেমস ফ্রাঙ্কো সবার কাছে এখন পরিচিত মুখ। আয়োজকদের মতে, এমন একটি মওকা বিনোদনজগতে এই দুই অভিনেতা-অভিনেত্রীর কাজের রাস্তা আরও প্রশস্ত করে দিল। ওয়েবসাইট।