অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৮তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। বাছাই–প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ৮৮তম অস্কার বাংলাদেশ কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছে। নয় সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুর রহমান খান।
জানানো হয়, ২০১৪ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র জমা দেওয়া যাবে এতে। ছবিগুলো বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত হতে হবে এবং এতে ইংরেজি সাবটাইটেল থাকতে হবে।
সম্প্রতি কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী চলচ্চিত্র প্রযোজকেরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছবি জমা দিতে পারবেন।