অস্কারের দৌড়ে 'গ্র্যাভিটি' ও 'আমেরিকান হ্যাসল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৬তম একাডেমি পুরস্কারের লড়াইটা যে এবার হাড্ডাহাড্ডি হবে বলেই পূর্বাভাস মিলছিল। মনোনয়ন ঘোষণার পর সেই অনুমানটাই সত্যি হলো। এবার সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে আমেরিকান হ্যাসল ও গ্র্যাভিটি। খুব একটা পিছিয়ে নেই ১২ ইয়ারস আ স্লেভ। নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে ইতিহাসনির্ভর এই ছবিটি।
কদিন আগে গোল্ডেন গ্লোবে সেরা ছবির পুরস্কার জিতেছে আমেরিকান হ্যাসল ও ১২ ইয়ারস আ স্লেভ। অস্কারে সেরা ছবির লড়াইটা ত্রিমুখী হচ্ছে। যুক্ত হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনির গ্র্যাভিটি। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্রিস্টিয়ান বেল, ব্রুস ডার্ন, চুইটেল এজিওফর ও ম্যাথু মিকানাহে। সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অ্যামি অ্যাডামস, কেট ব্লানচেট, স্যান্ড্রা বুলক, জুডি ডেঞ্চ ও মেরিল স্ট্রিপ।
সেরা অ্যানিমেশন ছবির মনোনয়ন পেয়েছে ক্রুডস, ডেসডিকেবল মি টু, আর্নেস্ট অ্যান্ড সেলিস্টাইন, ফ্রোজেন ও উইন্ড রাইজেস। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ব্রোকেন সার্কেল ব্রেকডাউন, গ্রেট বিউটি, হান্ট, মিসিং পিকচার ও ওমার। এএফপি।