ব্ল্যানচেট-ম্যাকনের হাতে অস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষার পালা শেষ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮৬তম অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার সেরা ছবির পুরস্কার জিতেছে টুয়েলভ ইয়ারস আ স্লেভ। গ্র্যাভিটির জন্য সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন। ছবিটি সাতটি শাখায় পুরস্কার পেয়েছে।ব্লু জেসমিন-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেট ব্ল্যানচেট। আর ডালাস বায়ার্স ক্লাব-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যাথু ম্যাকনে।
লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে ঘোষণা করা হয়েছে ২০১৪ সালের একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট। বিশ্বের ২০০টির বেশি দেশে দর্শকেরা ব্যাপক আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করছেন। ১৯২৯ সালে প্রথম এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। ১৯৫৩ সাল থেকে টিভিতে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে।