অস্কারের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারের আসল আসর নিয়ে সবার দারুণ আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। তাই বলে অস্কারের মহড়াও তো কম নয়। স্বাভাবিকভাবেই মূল অনুষ্ঠানের মতো ঝকমকে গাউন বা চোখ ধাঁধানো পোশাক পরে আসেননি কেউ এবারের অস্কার মহড়ায়। কিন্ত তাই বলে টম হ্যাঙ্কস, রবার্ট ডাউনি জুনিয়র, কেট উইন্সলেট, জন ট্রাভোল্টা, ম্যাট ড্যামন, পেনেলোপ ক্রুজ, জেনিফার লোপেজ, জো সালডানা, রবিন উইলিয়ামসের মতো তারকাদের এক জায়গায় উপস্থিতি তো কম কথা নয়। হলিউড তারকাদের সবার পরনেই ছিল মোটামুটি আটপৌরে পোশাক। জন ট্রাভোল্টার পরনে ছিল জিনস প্যান্ট আর মাথায় টুপি। চুইংগাম চিবোতে চিবোতে নির্দেশনা শুনছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। অস্কারের মোটামুটি নিয়মিত অতিথি টম হ্যাঙ্কসের পরনে ছিল ব্লেজার আর জিনস। ম্যাট ড্যামনের গায়ে ছিল হুডওয়ালা টি-শার্ট। অস্কারের মহড়ায় অংশ নিতে গত শনিবার লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে এই সব তারকাই হাজির ছিলেন একসঙ্গে। ওয়েবসাইট।