অস্কারের লালগালিচায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যানা ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা
ট্যানা ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

লালগালিচায় নাচ: জমকালো গাউন বা কেতাদুরস্ত স্যুটে নয়, ট্যানা ছবির অভিনয়শিল্পীরা অস্কারের লালগালিচায় হেঁটেছেন তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে। শুধু হাঁটেননি, নেচে মাতিয়েছেন অস্কারের লালগালিচা। অস্ট্রেলিয়ার আদিবাসী দুই নরনারীর প্রেম নিয়ে এই ছবি। এই ছবিতে অস্ট্রেলিয়ার ইয়াকেল গ্রামের বাসিন্দারা অভিনয় করেছেন। তাঁদের কয়েক জনকে নিয়ে পরিচালক মার্টিন বাটলার ও বেন্টলি ডিন হাজির হয়েছিলেন এবারের অস্কার আসরে। ট্যানা ছবিটি এবার বিদেশি ছবি বিভাগে মনোনয়ন পেয়েছিল। এর আগে কোনো অস্ট্রেলিয়ান চলচ্চিত্র সেরা বিদেশি ছবি বিভাগে মনোনয়ন পায়নি। এবার এই বিভাগে পুরস্কার জিতেছে ইরানি ছবি দ্য সেলসম্যান।

জাস্টিন টিম্বারলেক ও জেসিকা বিয়েল
জাস্টিন টিম্বারলেক ও জেসিকা বিয়েল

খুদে তারকা, বড় আকর্ষণ:
এবার একাডেমি অ্যাওয়ার্ডের লালগালিচায় আগ্রহের মূলে ছিল পুঁচকে এক তারকা। তার নাম সানি পাওয়ার। অস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন পাওয়া লায়ন ছবিতে সে অভিনেতা দেব প্যাটেলের শৈশবের চরিত্রে অভিনয় করেছে। অস্কারের মতো এত বড় আসরেও তার আচরণ ছিল সাবলীল। নতুন পরিবেশে একটুও ভড়কে না গিয়ে খুব সহজ ভঙ্গিতে উপস্থাপকের সব প্রশ্নের জবাব দিয়েছে সানি। গতকাল লালগালিচায় সানির সেই সাক্ষাৎকারের ভিডিওটি ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে।

সানি পাওয়ার
সানি পাওয়ার

পান্ডা নিয়ে জ্যাকি চ্যান: জ্যাকি চ্যান সঙ্গে নিয়েছিলেন তাঁর ‘অস্কার ডেট’ দুটি খেলনা পান্ডা। জানালেন, তিনি ২০০৯ সাল থেকে ‘চেংডু জায়ান্ট পান্ডা রিসার্চ অ্যান্ড ব্রিডিং বেজ’-এর শুভেচ্ছা দূত। চ্যান যেখানেই যান সঙ্গে নিয়ে যান চ্যান লা ও চ্যান জি নামের পান্ডা দুটিকে। পান্ডা সংরক্ষণের জন্যই চ্যানের এমন প্রচারণা। এন্টারটেইনমেন্ট উইকলি, সিএনএন ।

জ্যাকি চ্যান
জ্যাকি চ্যান


জাস্টিন টিম্বারলেকের কাণ্ড: পুরো অস্কার অনুষ্ঠানজুড়ে মনে হয় ফোটোবোম্বারের কাজ করছিলেন অভিনেতা ও গায়ক জাস্টিন টিম্বারলেক। যখনই সুযোগ পেয়েছেন হুট করে কারও না কারও পেছনে বা পাশে দাঁড়িয়ে এলোমেলো মুখভঙ্গি করে বেরিয়েছেন। নিজের স্ত্রী অভিনেত্রী জেসিকা বিয়েলকেও ছাড়েননি। সবচেয়ে মজার কাণ্ডটা করেছেন শ্রেষ্ঠ অভিনেত্রী এমা স্টোনের পেছন থেকে। তখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন এমা। বিলবোর্ড।
প্রিয়াঙ্কা চোপড়া নজর কেড়েছেন: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবারও হেঁটেছেন অস্কারের লালগালিচায়। যুক্তরাষ্ট্রের ছোট ও বড় পর্দায় বিচরণ থেকে শুরু করে এরই মধ্যে নজর কেড়েছেন হলিউডবাসীর। টাইমস অব ইন্ডিয়া।