অস্কারের সবচেয়ে ত্রুটিমুক্ত ছবি ‘লাইফ অব পাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর অস্কার ঘরে তোলার প্রতিযোগিতায় মনোনয়ন পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে ত্রুটিমুক্ত ছবি নির্বাচিত হয়েছে ‘লাইফ অব পাই’। ছবিটিতে মাত্র একটি ভুল ধরতে পেরেছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া, মুভিমিসটেকসডটকম পরিচালিত এক জরিপেও সবচেয়ে ত্রুটিমুক্ত ছবি নির্বাচিত হয়েছে ‘লাইফ অব পাই’। ৮৫তম অস্কার যুদ্ধে অবতীর্ণ অন্যান্য ছবিগুলোর মধ্যে কুয়েন্টিন টারান্টিনোর ‘জ্যাঙ্গো আনচেইনড’ ছবিটিতে সব মিলিয়ে ২৬টি ত্রুটি ধরা পড়েছে। এ ছাড়া, ‘আর্গো, ‘লা মিজারেবলস’, ‘জিরো ডার্ক থার্টি’ ‘সিলভার লাইনিংস প্লেবুক’ এবং ‘লিংকন’ ছবিগুলোতে ভুলের সংখ্যা যথাক্রমে ২২, ১৫, ১২, ৯ এবং ৮। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। ইয়ান মার্টেলের ‘লাইফ অব পাই’ উপন্যাস অবলম্বনে একই শিরোনামের ছবি তৈরি করেছেন অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি। গত বছর মুক্তি পাওয়ার পর এরই মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছে ছবিটি। এবার ছবিটির সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সবচেয়ে ত্রুটিমুক্ত ছবি নির্বাচিত হওয়ায় অনেকে মন্তব্য করেছেন, ন্যূনতম ভুলের সংখ্যার ভিত্তিতে যদি অস্কার দেওয়ার চল থাকত তবে নিশ্চিতভাবেই এ বছর অস্কার ঝুলিতে ভরতো ‘লাইফ অব পাই’।