অস্কারের সমালোচনায় অস্কারজয়ী বুলক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্ড্রা বুলক
সান্ড্রা বুলক

দ্য ব্লাইন্ড সাইড’ ছবিতে অনবদ্য অভিনয় করে ২০১০ সালে অস্কার পুরস্কার ঘরে তুলেছিলেন হলিউডের অভিনেত্রী সান্ড্রা বুলক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র পুরস্কার হাতের নাগালে পেলেও সম্প্রতি অস্কারের সমালোচনা করেছেন মার্কিন এই অভিনেত্রী। তাঁর মতে, অস্কার পুরস্কার কমেডি ছবির প্রতি মোটেও শ্রদ্ধাশীল নয়।
এ প্রসঙ্গে বুলকের ভাষ্য, ‘কেন জানি কমেডি ছবির ক্ষেত্রে এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য প্রদর্শন করেন অস্কার আয়োজকেরা। এই ঘরানার ছবির জন্য তাঁদের ভেতর বিন্দুমাত্র শ্রদ্ধাও নেই। তার পরও আমি কমেডি ছবিতে অভিনয় করি। কাজের স্বীকৃতি কিংবা নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর কোনো রকম তাগিদ আমার নেই। কাজ করে মজা পাই বলেই এ ধরনের ছবিতে অভিনয় করি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা।
‘মিস কনজেনিয়ালিটি, টোয়েন্টি এইট ডেজ, ডিভাইন সিক্রেটস অব দ্য ইয়া-ইয়া সিস্টারহুড, দ্য থিং কলড লাভ, লাভ পোশন নাম্বার নাইন’সহ বেশ কয়েকটি কমেডি ছবিতে অভিনয় করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন ৪৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।