অস্কারের সময় পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই অস্কারের আসর বসেছে এত দিন। তবে এবার মাস খানেক পিছিয়ে যাচ্ছে তা। অস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের ২৪ মার্চ আয়োজন করা হবে অস্কারের ৮৬তম আসর। প্রক্রিয়া শুরু হবে এ বছরের ১৬ নভেম্বর থেকে। মনোনয়ন ঘোষণা হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। মূলত শীতকালীন অলিম্পিকের কারণেই পিছিয়ে যাচ্ছে অস্কারের আসর। ২০১৪ সালের ৭ থেকে ২৩ ফেব্রুয়ারি চলবে এই শীতকালীন অলিম্পিক। পিটিআই।