অস্ট্রেলিয়ান আদিবাসী শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অস্ট্রেলীয় দূতাবাস ও গ্যালারি কসমসের যৌথ উদ্যোগে অস্ট্রেলীয় আদিবাসী চিত্রকর্ম প্রদর্শনী গতকাল শুক্রবার সন্ধ্যায় মালিবাগের গ্যালারি কসমসে শুরু হয়েছে। ‘বালগো: অস্ট্রেলিয়ার সমকালীন চিত্রকলা’ নামের এ প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার বালগো পার্বত্য অঞ্চলের সমসাময়িক অস্ট্রেলীয় চিত্রকলা স্থান পেয়েছে।প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চিত্র সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত জাস্টিন লি, শিল্পী কনকচাঁপা চাকমা ও গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। ১৮ জন শিল্পীর মাট ২৬টি ছবি ও খোদাই কাজ এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনীটি।