অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেতে যাচ্ছেন শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেতে যাচ্ছেন শাবনূর। শাবনূরের পরিবার থেকে জানানো হয়েছে, আট বছর আগে শাবনূরের ছোট বোন ঝুমুর পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় যান। এরপর সেখানে যান তাঁদের ছোট ভাই তমাল। ঝুমুর ও তমাল অস্ট্রেলিয়ায় এখন স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁরাই শাবনূর ও মা-বাবার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব চেয়ে আবেদন করেছিলেন। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সরকার শাবনূরের এই আবেদন মঞ্জুর করেছে। শাবনূরকে তাঁরা নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। শাবনূরের মা-বাবার আবেদনটি প্রক্রিয়ায়াধীন আছে। গতকাল বৃহস্পতিবার শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী বলেন, ‘এ মাসেই নূপুর (শাবনূরের ডাক নাম) অস্ট্রেলিয়ার নাগরিকত্বের সব কাগজ পেয়ে যাবে। এরপরই সে দেশে ফিরবে।’ জানা গেছে, এরই মধ্যে শাবনূর অস্ট্রেলিয়ায় বাড়ি কিনেছেন। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেও শাবনূর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় পর্যায়ক্রমে যাওয়া-আসা করবেন। এদিকে দেশে ফিরে আবারও চলচ্চিত্রে কাজ করবেন শাবনূর। শাহজাহান চৌধুরী জানান, জুন মাসের শুরুর দিকে শাবনূরের দেশে আসার কথা ছিল। কিন্তু নাগরিকত্বের কাগজ পেতে দেরি হওয়ায় তিনি এখনো অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন।