অস্ট্রেলিয়ায় গান নিয়ে পড়বেন শুভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় গান নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন ‘ডি-রকস্টার’ শুভ। তিনি জানান, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনিতে স্যাক্সোফোন আর কণ্ঠসংগীতের ওপর তিনি পড়াশোনা করবেন।
শুভ বলেন, ‘সিডনিতে আমার পরিবারের অনেকেই আছেন। এ বছরই স্যাক্সোফোন আর কণ্ঠসংগীতের ওপর দুটি কোর্স করব। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনিতে যোগাযোগ করেছি। সেখান থেকে সম্মতি পেয়েছি। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সেখানে যাব। দেশে ফিরব ছয়-সাত মাস পর।’
শুভ আরও জানান, তাঁর তৃতীয় অ্যালবাম তৈরি হয়ে গেছে। নাম অনেক স্বপ্ন। জি-সিরিজ থেকে ১৫ জানুয়ারি অ্যালবামটি বাজারে আসবে। এই অ্যালবামের গান ‘আসবে ফিরে’, ‘স্বাধীন’ ও ‘এই শহরের গান’ নিয়ে তৈরি মিউজিক ভিডিওগুলো বিভিন্ন টিভি চ্যানেলে এখন প্রচার করা হচ্ছে।