অস্ট্রেলিয়ায় যাচ্ছে 'অগ্নি ২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নি ২ ছবিতে ওম ও মাহি
অগ্নি ২ ছবিতে ওম ও মাহি

গেল ঈদে মুক্তি পেয়েছে অগ্নি ২ ছবিটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি এই দুটি দেশ ছাড়াও প্রদর্শিত হবে অস্ট্রেলিয়ায়। এরই মধ্যে আন্তর্জাতিকভাবে ছবিটি প্রদর্শনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু হবে ছবিটির প্রদর্শনী। এরপর ঈদুল আজহায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ ইউরোপের বাংলা ভাষাভাষী–অধ্যুষিত দেশগুলোতে ছবিটি প্রদর্শিত হবে। এসব জানিয়েছেন জাজ ইন্টারন্যাশনাল উইংসের পক্ষে আবদুল আজিজ। তিনি বলেন, ‘সিডনিতে প্রতিদিন দুটি করে প্রদর্শনী হবে।’
এ খবরে খুশি ছবির নায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, ‘এখনো দেশের একাধিক প্রেক্ষাগৃহে সফলভাবে প্রদর্শিত হচ্ছে অগ্নি ২। এবার দেশের বাইরেও বাংলা ভাষাভাষী দর্শকের কাছে ছবিটি সফল হবে বলে আমার বিশ্বাস।’
অগ্নি ২ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।