অস্ত্র হাতে ম্যাডোনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বভ্রমণে বেরিয়েছেন ম্যাডোনা। গানে গানে মাতাবেন ৮০টি দেশের দর্শক-শ্রোতাকে। গত বৃহস্পতিবার বিশ্বভ্রমণের বউনি করলেন ইসরায়েলের তেল আবিব থেকে। রামাত গান স্টেডিয়ামের ৩৫ হাজার আসন বিক্রি হয়ে গিয়েছিল অনেক আগেই। সবাইকে বেশ চমকই দিলেন ম্যাডোনা, ভয়ংকর সব সমরাস্ত্র নিয়ে গাইলেন গান, সঙ্গে নাচ; বললেন, ‘মধ্যপ্রাচ্যে যদি শান্তি আসে, তাহলে শান্তি আসবে গোটা বিশ্বে।’ আর তাই অস্ত্র নিয়ে এমন প্রতীকী যুদ্ধবিরোধী কথাই বললেন এই তারকা। তবে অনেক দর্শক এবং অস্ত্রবিরোধী মানুষ বিরুদ্ধাচারণ করেছে ম্যাডোনার এমন অস্ত্র প্রদর্শনের ব্যাপারে। ডেইলি মেইল।