অস্ত্রোপচার করাতে হবে সভ্যতার পায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভ্যতা
সভ্যতা

কাকরাইল মোড়ে নিজের স্কুটি নিয়ে গত সোমবার দুর্ঘটনার কবলে পড়েছিলেন সংগীতশিল্পী সভ্যতা। বাঁ পায়ে বেশ আঘাত পেয়েছেন তিনি। তারপর থেকে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। নিয়মিত ওষুধ খেতে হচ্ছে তাঁকে। গতকাল সেই দুর্ঘটনা নিয়ে কথা হলো সভ্যতার সঙ্গে। তিনি বলেন, ‘কাকরাইল মোড়ে যানজটে আটকে ছিলাম। আমার পাশেই সিমেন্টবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। আমি ট্রাকচালককে বলেছিলাম, আমি চলে যাওয়ার পর তিনি যেন ট্রাকটি চালু করেন। সম্ভবত তিনি আমার কথা শুনতে পাননি। তারপর যা হওয়ার তা-ই হলো।’
বর্তমান অবস্থা প্রসঙ্গে জানান, দুর্ঘটনায় তাঁর পায়ের হাড় ভেঙেছে এবং পায়ে পানি জমেছে। পানি কমার পরে দ্রুত অস্ত্রোপচার করা হবে। তারপর বেশ কিছুদিন বিশ্রামের পর সুস্থ হবেন সভ্যতা।
গান নিয়ে ব্যস্ত থাকা সভ্যতা বলেন, বেশ বিরক্তি লাগছে বিশ্রাম নিতে। অনেক কাজ পড়ে আছে। কিন্তু কিছুই করার নেই। চিকিৎসকের কথামতো চলতে হচ্ছে।