অস্ত্রোপচার জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড ব্যথা নিয়ে শুটিং করেছেন। অথচ ঘুণাক্ষরেও সে কথা টের পায়নি কেউ। পেটে বেল্ট বেঁধে নাচের ও মারামারির দৃশ্যে দিব্যি অভিনয় করে গেছেন। কিন্তু এবার বেকায়দায় পড়ে গেছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা সাফ বলে দিয়েছেন, শিগগির অস্ত্রোপচারের টেবিলে শুতে হবে তাঁকে। কারণ, উদরের নিচের দিকে তাঁর অন্ত্র বেড়ে গেছে। অতএব, কোনো দোনোমনা না করে হার্নিয়া-অপারেশনটা সেরে ফেলতে হবে। কিন্তু এত জলদি ফের চিকিৎসকের ছুরির নিচে গা পাততে নারাজ অমিতাভ। এর আগে ৬৭ বছর বয়সী এই অভিনেতার তিন তিনবার অস্ত্রোপচার হয়েছে। ওয়েবসাইট।