অস্ত্রোপচার শেষে বিশ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় এখন পূর্ণ বিশ্রামে আছেন ফজলুর রহমান বাবু। ২৪ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পিত্তথলি অপসারণ করা হয়। ফজলুর রহমান বাবু বলেন, ‘পিত্তথলির পাথর নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। অবশেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করে সমস্যাটা থেকে মুক্ত হলাম। আপাতত বেশ ভালো অনুভব করছি।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসক আমাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন। পাশাপাশি ভারী কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তাই আপাতত শুটিং করছি না। আশা করছি, অক্টোবরের প্রথম সপ্তাহে আবার কাজে ফিরতে পারব।’