অস্ত্রোপচারকে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর নয় অস্ত্রোপচার, তা যতই করুক না ঘাড়ব্যথা। এ সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তির হলিউড তারকা এলিজাবেথ টেলর। তাঁর বয়স এখন ৭৮ বছর। বয়স ও বার্ধক্য জেঁকে ধরেছে তাঁকে। হুইলচেয়ার ছাড়া চলতেই পারেন না। পিঠের সমস্যার কারণে গত ২৫ বছরে ১০০ বারের বেশি তাঁকে হাসপাতালে যেতে হয়েছে। নিতম্বে করতে হয়েছে জটিল অস্ত্রোপচার। এখন তিনি শারীরিকভাবে এত দুর্বল যে ঘাড়ের ব্যথা সারাতে জরুরি অস্ত্রোপচারে আর রাজি নন। এর আগে মস্তিষ্কের অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর টিউমার অপসারণ করা হয়। এরপর ১৯৯৭ সালে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ওয়েবসাইট।