অস্ত্রোপচারের পর সুস্থ হচ্ছেন ফিরোজা বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগমের দেহে সম্প্রতি অস্ত্রোপচার করা হয়। এখন তিনি কিছুটা সুস্থ আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ হওয়ায় ১৩ মে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।ফিরোজা বেগমের ছেলে সংগীতশিল্পী হামিন আহমেদ গতকাল রোববার বলেন, ‘আম্মা এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তাঁকে এখন হাসপাতালে অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’হামিন আহমেদ আরও বলেন, ‘আম্মা এখন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর আগে তিনি কিডনির সমস্যায় ভুগেছেন। তাঁর সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।’