অস্বস্তিতে সালমান-ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খানের প্রেমিকা বলেই অভিষেক বচ্চন তেমন মেলামেশা করেননি ক্যাটরিনা কাইফের সঙ্গে। দুজন দুজনকে তেমনভাবে জানেনও না। কিন্তু আগামী প্রায় এক বছর ক্যাটরিনাই বেশি সময় দেবেন অভিষেককে। তবে সেটা প্রেমঘটিত কোনো কারণে নয়। সম্প্রতি ক্যাটরিনা ও অভিষেক তিনটি নতুন ছবির কাজ শুরু করেছেন। আর এ ছবি তিনটির জন্য দুজনকেই বেশ কিছুদিন থাকতে হবে আউটডোর শুটিংয়ে। নতুন যে তিনটি ছবিতে ক্যাটরিনা-অভিষেক কাজ শুরু করছেন, সেগুলো হলো তরুণ মানসুখানির দোস্তানা-টু, আব্বাস মাস্তানের ইটালিয়ান জব ছাড়াও বিপুল শাহের একটি। আর এ তিনটি ছবির শুটিং শেষ করতে দুজনের সময় লাগবে কম করে হলেও এক বছর। আর এ ব্যাপারটি বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে একসময়ের প্রেমিক-প্রেমিকা সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন দুজনকেই।