অহর্নিশের ‘থ্রি পোয়েটস অ্যান্ড দ্য পিয়ানো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অহর্নিশ-এর আয়োজনে কাল শনিবার ‘থ্রি পোয়েটস অ্যান্ড দ্য পিয়ানো’ অনুষ্ঠানটি হবে ছায়ানট ভবনের প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাতটায়। জয়িতা ও নির্ঝর চৌধুরীর পরিবেশনায় ডি এল রায়, অতুলপ্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গান থাকবে এতে। সঙ্গে পিয়ানোয় সুর তুলবেন এহসানুল হক। অনুষ্ঠানটি দেখতে হলে ১৫০ টাকার টিকিট কিনতে হবে সাদা-কালোর বেইলি রোড, বসুন্ধরা সিটি ও রাইফেল স্কয়ার শাখা অথবা মীনা বাজারের মগবাজার, ধানমন্ডি ও বনানী শাখা থেকে। অনুষ্ঠানের দিন ছায়ানট ভবনেও পাওয়া যাবে টিকিট।