অ্যাকশন ছবিতে সানি লিওন
মঞ্চের নাচ, চলচ্চিত্র, র্যাম্প আর মডেলিঙে সাফল্যের পর সানি লিওনকে এবারে দেখা যাবে অ্যাকশনধর্মী চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে।‘টিনা অ্যান্ড লোলো’ নামের বলিউডের একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন ইন্দো-কানাডীয় এ অভিনেত্রী। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।বলিউডের অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নতুন করে চেনাতে চান লিওন। ‘টিনা অ্যান্ড লোলো’ নামের এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ডেভাং ঢোলাকিয়া। এ বছরের মে মাস থেকে এ চলচ্চিত্রে কাজ শুরু করবেন সানি।‘জিসম ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডের চলচ্চিত্র জগতে পা রেখেছেন ৩১ বছর বয়সী সাবেক পর্নো তারকা সানি লিওন। বলিউডের চলচ্চিত্রে আসার পরই আবেদনময়ী সানি লিওন সমালোচকদের দৃষ্টি কেড়েছেন। ক্রমেই বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিচ্ছেন তিনি। এরমধ্যেই ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ চলচ্চিত্রের আইটেম গানে তিনি নেচেছেন এবং এখন ‘রাগিণী এসএমএস ২’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি হেঁটেছেন র্যাম্পের মঞ্চে, নেচেছেন সরাসরি দর্শকের সামনে।সানি প্রসঙ্গে ডেভাং ঢোলাকিয়া জানিয়েছেন, সানি লিওনের কাছে নতুন চলচ্চিত্রটির চিত্রনাট্য পছন্দ হয়েছে তাই অভিনয়ের সম্মতি জানিয়েছেন তিনি। চলচ্চিত্রটির অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শিগগিরই তা হয়ে যাবে।