অ্যাক্রোবেটিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের দুই প্রান্ত থেকে সারিবদ্ধভাবে এগিয়ে আসছেন অ্যাক্রোবেটরা। ঠিক মাঝপথে তাঁরা এক হলেন। এরপর একজনের ওপরে একজন করে উঠতে শুরু করলেন। অসামান্য ভারসাম্যে ভাসিয়ে দিলেন শরীর। ঝুঁকিপূর্ণ হলেও দক্ষ শিল্পীদের পরিবেশনায় চমৎকৃত দর্শকেরা করতালিতে মুখর করে তোলেন মিলনায়তন। গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীতে ছিল এ চমৎকার অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

২০১২ সালে রাজবাড়ীতে ৭২ জন শিশুসহ ৯৭ জনকে এবং ঢাকায় ৫০ জন শিশুকে তিন মাসব্যাপী অ্যাক্রোবেটিকের প্রশিক্ষণ দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমী নতুন অ্যাক্রোবেটিক শিল্পী তৈরি করার লক্ষ্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করে। গতকাল একাডেমীর খোলা চত্বরে ছিল এসব প্রশিক্ষিত শিল্পীর সাবলীল পরিবেশনা। সোয়া ঘণ্টার পরিবেশনার শুরুতেই ছিল ‘জলি সিমেন’। এরপর একে একে পরিবেশিত হয় ‘রোলার ব্যালান্স’, ‘চেয়ার ছিনাছিনি’, ‘হ্যান্ড স্কিল’, ‘নেক আয়ারন বার’, ‘রোপ রাউন্ড’, ‘রিং জাম্প’, ‘মাউথ স্কিল’, ‘আংকারাসা’, ‘ওয়ার ব্যালান্স’, ‘রিং ড্যান্স’, ‘ব্রিক স্কিল’, ‘রোপ জাম্প’, ‘সাইকেল ব্যালান্স’ ও ‘নুনতু’। মোট ২৪ জন অ্যাক্রোবেটিক শিল্পী আকর্ষণীয় পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের নির্মল আনন্দে মাতিয়ে রাখেন।