অ্যাডেল নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেইরা নাইটলি
কেইরা নাইটলি

তাঁর নতুন ছবি বিগেন অ্যাগেইন-এর জন্য জীবনে প্রথমবারের মতো একেবারে মূলধারার সংগীতশিল্পীদের মতো গাইতে হয়েছে কেইরা নাইটলিকে। রেকর্ডিং স্টুডিওতে গিয়ে কেইরা বুঝলেন গান গাওয়া চাট্টিখানি কথা নয়। তবে রেকর্ডিং শেষ হওয়ার পর তাঁর সহ-অভিনেতা মার্ক র্যাফেলো তো কেইরার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তবে আপত্তি আছে খোদ কেইরার। কারণ, তাঁর ইচ্ছা ছিল, তিনি গাইবেন অ্যাডেলের মতো। পরে নিজের কণ্ঠ শুনে বুঝতে পারলেন, এ জীবনে অ্যাডেলের মতো গাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়!

সূত্র: আইএএনএস, ব্যাং শোবিজ
জি নিউজ, মিড ডে, কন্টাক্ট মিউজিক