অ্যাডেলের তাড়া নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম অ্যালবামের নাম নাইনটিন। পরেরটি টোয়েন্টি ওয়ান। অ্যাডেলের তৃতীয় অ্যালবামের নাম কি তবে টোয়েন্টি থ্রি? নাম সে যা-ই হোক না কেন, সেই তৃতীয় অ্যালবামের কোনো খবরই নেই। টোয়েন্টি ওয়ান অবিশ্বাস্য ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। দীর্ঘদিন টপচার্টগুলোয় রাজত্বও করেছে।
বেশির ভাগ শিল্পী জনপ্রিয়তা তুঙ্গে থাকলে সেটাকে পুঁজি করে দ্রুত আরও কয়েকটি অ্যালবাম বাজারে ছেড়ে দেন। তবে অ্যাডেলে অন্য রকম। এ কারণেই তিন বছর পেরিয়ে গেলেও নতুন অ্যালবাম প্রকাশ করেননি। ব্রিটিশ এই গায়িকার সঙ্গে কাজ করেন ‘ওয়ান রিপাবলিক’ ব্যান্ড দলের রায়ান টেডার। তিনি জানান, শিগগিরই নতুন অ্যালবাম আনার তাড়া নেই অ্যাডেলের। ২০১১ সালে কণ্ঠে অস্ত্রোপচার করিয়েছিলেন। ২০১২ সালে মা হয়েছেন। এগুলোও এই দীর্ঘ বিরতির কারণ। আইএএনএস।