অ্যাডেলের তৃতীয় অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিওতে ফিরেছেন অ্যাডেলে। তৃতীয় অ্যালবামের কাজ করছেন এখন। ‘অ্যাডেলে সময়ের সঙ্গে চলতে পছন্দ করেন। যে দলের সঙ্গে তিনি এখন কাজ করছেন, তারা সবাই প্রথম শ্রেণীর এবং আগের দুটি অ্যালবামের মতো সাফল্য পেতে তারা সাহায্য করবে বলেই মনে করেন অ্যাডেলে।’ বলেছে এক সূত্র।ঝুড়িভর্তি গ্র্যামি তো পেয়েছেনই, একাডেমি অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। তাঁর নতুন অ্যালবাম নিয়ে তাই আগ্রহের শেষ নেই। আইএনএস।