অ্যাডেলের বিলবোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার ঘরে নেওয়ার জন্য আলাদা করে একজন লোকই ঠিক করা উচিত অ্যাডেলের! বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসর থেকে এই তারকা ঘরে নিয়ে গেলেন এক ডজন পুরস্কার। তার মধ্যে আছে টপ আর্টিস্ট ও টপ ফিমেল আর্টিস্টের সম্মাননা। ‘রোলিং ইন দ্য ডিপ’ গানটি এবং দারুণ জনপ্রিয় অ্যালবাম টুয়েন্টিওয়ান-এর সুবাদে তাঁর ঘরে উঠেছে চারটি বড় পুরস্কার। টপ অল্টারনেটিভ সং, টপ বিলবোর্ড ২০০ অ্যালবাম এবং টপ পপ অ্যালবাম এগুলোর মধ্যে অন্যতম। এলএমএফও বাগিয়েছে ছয়টি পুরস্কার। কোল্ডপ্লে ঘরে তুলেছে চারটি। স্পটলাইট অ্যাওয়ার্ড জিতে পাদপ্রদীপের আলোয় থাকলেন কেটি পেরি। একই অ্যালবাম (টিনেজ ড্রিম) থেকে পাঁচটি পুরস্কার বাগানোর জন্যই এই সম্মাননা। কান্ট্রি মিউজিকের ‘বুলবুল’ টেলর সুইফট পেলেন বিলবোর্ড উইমেন অব দ্য ইয়ারের সম্মাননা। বিলবোর্ড মিলেনিয়াম অ্যাওয়ার্ডের সম্মান জানানো হয়েছে সদ্য প্রয়াত হুইটনি হিউসটনকে। স্ক্রিন।