অ্যাডেলের রন্ধনশিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের সুরে তো মুগ্ধ করেছেনই। অ্যাডেল হয়তো এবার রান্নার সুবাসেও মন্ত্রমুগ্ধ করতে চলেছেন। খোদ নাইজেলা লসনের মতো জনপ্রিয় শেফের কাছ থেকে যে রান্না শিখছেন এই সংগীত তারকা! এবারের বড়দিনে এটাই তিনি পেয়েছেন উপহার হিসেবে।
অ্যাডেল খুব একটা ধর্মপরায়ণ নন। তাই ঐতিহ্য অনুযায়ী নিজের ১৪ মাস বয়সী ছেলের কোনো গডফাদার রাখেননি, এর বদলে আছেন বেশ কজন ‘গডফেয়ারিজ’। অ্যাডেলের খুব কাছের বন্ধু এঁরা। এঁদেরই একজন এবার বড়দিনের উপহার হিসেবে লসনের কাছ থেকে অ্যাডেলের রান্না শেখার ব্যবস্থা করে দিয়েছেন। আইএএনএস।