অ্যাডেলের রেকর্ডের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে কম সময়ে একটি গান রেকর্ড করার রেকর্ড কার দখলে? সঠিক উত্তর অজানা। তবে অলিখিত একটি রেকর্ড করে বসেছেন অ্যাডেল। ‘বন্ড’ সিরিজের সর্বশেষ সংযোজন স্কাইফল ছবির থিম সংটি গেয়েছেন এই তারকা। ছবিটির প্রযোজক পল এপওর্থ জানান, অ্যাডেল সেই গানটি রেকর্ড করেছেন মাত্র ১০ মিনিটের মধ্যে! এরই মধ্যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়ন-তালিকায় উঠে গেছে স্কাইফল ছবির নাম। আগামী বছর অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে স্কাইফল ছবির এই গান থাকবে বলে আশাবাদী পল; বললেন অ্যাডেল তাঁদের কেমন মুগ্ধ করেছেন, ‘গলার ওপর তাঁর দারুণ নিয়ন্ত্রণ। অসম্ভব কৌশলী ও নিপুণতা তাঁর দখলে। এ কারণেই অ্যাডেল বিস্ময়কর সংগীতশিল্পী।’ পিটিআই।