অ্যাডেলের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডেলেভক্তরা হয়তো হতাশ হবেন; তিনি নাকি আর বিশ্বভ্রমণে বের হবেন না গান গাওয়ার জন্য! ভক্তরা হয়তো বা খুশিও হবেন এ খবরে। কারণ, চিকিৎসকেরা অ্যাডেলেকে সতর্ক করে দিয়েছেন—অতিরিক্ত চাপ নিলে তাঁর কণ্ঠে প্রভাব পড়তে পারে। গত বছরই অ্যাডেলের কণ্ঠে সমস্যা দেখা দিয়েছিল। তারপর অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থও হয়ে উঠেছেন অল্প কদিনের মধ্যে। তবে এবার আর ঝুঁকি নিতে রাজি নন তিনি। এদিকে অনাগত সন্তানের জন্য অধীর অপেক্ষায় আছেন এই তারকা। এর মধ্যেও গান লেখা ও সুর করা কিন্তু থেমে নেই। সম্প্রতি তিনি জানালেন, রেকর্ড করে ফেলেছেন জেমস বন্ড সিরিজের স্কাইফল ছবির ভাবনা-সংগীত। এএনআই।