অ্যাথেনা গ্যালারির কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার ৬৭ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে যৌথ প্রদর্শনীর মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের। প্রদর্শনী উদ্বোধন করার মধ্য দিয়ে গ্যালারির দ্বার উন্মোচন করেন লেখক সৈয়দ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন ফারুক আহমেদ চৌধুরী। গ্যালারির দ্বার উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারির তথ্য তুলে ধরেন অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নীলু রওশন মুর্শেদ। প্রদর্শনী আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।