অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭। আজ সোমবার থেকে চার দিনের এ আয়োজনে এবার দেখানো হবে ১৫টি অ্যানিমেটেড ছবি। নামমাত্র প্রবেশমূল্যে ছবিগুলো দেখা যাবে শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। উৎসব উপলক্ষে ২৯ মার্চ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে থাকবে ‘প্রসপেক্টস অব অ্যানিমেশন ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি’ শীর্ষক আলোচনা।
আজ উদ্বোধনী দিনে বেলা ১১টায় দেখানো হবে পেঙ্গুইনস অব মাদাগাস্কার, বেলা ১টা ৩০ মিনিটে ওয়াল-ই, বিকেল সাড়ে চারটায় ইনসাইড আউট এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় কর্সপ বার্ড।
প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া অতিথি থাকবেন শিল্পী শিশির ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভুইয়া প্রমুখ।