অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একরাশ বেলুন-বাঁধা বাড়িতে উড়াল দিয়ে যাচ্ছেন ফ্রেডরিকসন। সঙ্গী খুদে স্কাউট রাসেল। আপ সিনেমার এ দৃশ্য তখন চরিত্র ছাড়িয়ে ভর করেছে খুদে দর্শকদের মাথায়। তাদের চোখে-মুখে আভিযাত্রিক হয়ে ওঠার অপার কামনা।
সিনেমা হলের বিশাল ক্যানভাসে এভাবে অ্যানিমেশন চলচ্চিত্র দেখা শিশুদের কাছে স্বপ্নের মতোই। সেই স্বপ্নটাকে বাস্তব করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। দ্বিতীয়বারের মতো বড় পরিসরে অ্যানিমেশন সিনেমা নিয়ে পুরো এক সপ্তাহের এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি। নাম দেওয়া হয়েছে ‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪’। সপ্তাহব্যাপী এ আয়োজনের পর্দা উঠেছে ৩ নভেম্বর।
প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোট পাঁচটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এবারের উত্সবে দেখানো হচ্ছে ফ্রোজেন, মেগামাইন্ড, দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন, মন্টু মিয়ার অভিযান, র্যাঙ্গো, আপ, হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন-২, গ্রেভ অব দ্য ফায়ারফ্লাই-এর মতো দারুণ সব জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র।
আয়োজকেরা জানিয়েছেন, দেশীয় দর্শকদের কাছে অ্যানিমেশন চলচ্চিত্র জনপ্রিয় করতেই এ উত্সব। ৯ নভেম্বর উত্সবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি সেমিনারের মধ্য দিয়ে উত্সব শেষ হবে।